সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ১৬১ জন সংসদ সদস্য প্রস্তাবটি উত্থাপনের পক্ষে ভোট দিয়েছে বলে ডেপুটি স্পিকার কাসেম সুরি জানিয়েছেন।

সোমবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ নেতা শাহবাজ শরিফ প্রস্তাবটি উত্থাপন করেন। এর পক্ষে থাকা এমপিদের সংখ্যা গণনার জন্য দাঁড়াতে বলেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার। সদস্যদের সংখ্যা গণনার পর অনাস্থা প্রস্তাবটি আলোচনার জন্য অনুমোদন করা হয়।

এরপর ডেপুটি স্পিকার জানান, আগামী ৩১ মার্চ আবারও অধিবেশন বসবে। সেদিনই ইমরান খানের ভাগ্য নির্ধারিত হবে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

সংবিধান অনুযায়ী, পার্লামেন্টে উপস্থিত এমপিদের ২০ শতাংশের সমর্থন পেলেই প্রস্তাবটি আলোচনা বা ভোটাভুটির জন্য গৃহীত হয়। তবে কোনো প্রস্তাব গৃহীত হওয়ার তিন থেকে সাত দিনের মধ্যে এ নিয়ে ভোটাভুটি বাধ্যবাধকতা রয়েছে।

এদিন অধিবেশন শুরুর কিছুক্ষণ আগে স্পিকার বিরোধী নেতাদের সঙ্গে দেখা করেন। সেখানে স্পিকার আসাদ কায়সার তাদের আশ্বস্ত করে জানান, অনাস্থা প্রস্তাব পেশ করার পর অধিবেশন মুলতবি করা হবে, তার আগে নয়।

পাকিস্তানের সংসদে আসন সংখ্যা ৩৪২। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটে সফল হতে হলে বিরোধীদের প্রয়োজন পড়বে ১৭২ ভোট। ইমরান খানের দলের নেতৃত্বাধীন জোট সরকারের সদস্য সংখ্যা ১৭৯।

তবে সম্প্রতি ইমরান খানের নিজের দলেরই বেশ কয়েকজন সদস্য তার ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এ কারণে অনাস্থা ভোটের ফলাফল আসলে কী হবে, তা স্পষ্ট নয়।


সূত্র : পার্সটুডে

খুঁজুন