বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
আন্তর্জাতিক ইমরান খানের ওপর হামলার নিন্দা..শাহবাজ শরিফ

ইমরান খানের ওপর হামলার নিন্দা..শাহবাজ শরিফ

পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ওপর হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার পাঞ্জাবে পিটিআইর লংমার্চে হামলায় ইমরান খান আহত হওয়ার পর তিনি এই নিন্দা জানান। ডন এই খবর জানিয়েছে।

ইমরান খানের ওপর গুলিবর্ষণের ঘটনায় শাহবাজ শরিফ নিন্দা জানিয়ে বলেছেন, ঘটনার তাৎক্ষণিক প্রতিবেদন দিতে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছি। পিটিআই চেয়ারম্যান ও অপর আহতদের সুস্থতার জন্য আমি দোয়া করছি।

তিনি আরও বলেছেন, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার নিরাপত্তা ও তদন্তের জন্য পাঞ্জাব সরকারকে প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে। পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ইমরান খান নিরাপদ আছেন কিন্তু পায়ে কয়েকটি গুলি লেগেছে। আশা করি তার অবস্থা আশঙ্কাজনক নয়।  

হামলায় গুলিবিদ্ধ হওয়া পিটিআই নেতা রক্তাক্ত পোশাকে জিও টিভিকে হাসপাতাল থেকে বলেছেন, আমাদের দলের অনেক নেতা আহত হয়েছেন। একজন নিহত হয়েছেন।

খুঁজুন