সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
নবনিয়োগপ্রাপ্ত ১৮২ চিকিৎসকের যোগদান জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী কয়েকদিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আগামী অর্থবছরে ৮ বিভাগীয় ক্যান্সার হাসপাতাল চালুর আশাবাদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর টেকসই উন্নয়নে পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ভারসাম্য জরুরি: পরিবেশমন্ত্রী পরিকল্পিতভাবে জাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য দূরীকরণে সহায়ক হতে পারে: ধর্মমন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী করা হবে কোম্পানি আইন : বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর নিম্নমানের শিশু খাদ্যসহ নানা অনিয়ম, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ডিএমপি মতিঝিল বিভাগের অভিযানে ৭৫ জন গ্রেফতার
আন্তর্জাতিক ইন্দোনেশিয়ার পাপুয়ায় অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ১১ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার পাপুয়ায় অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ১১ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে সোমবার একটি বাজারে আগুন লেগে ছয় শিশুসহ ১১ জনের প্রাণহানি হয়েছে।

স্থানীয় পুলিশের মুখপাত্র হেনরি জে. মানুরুঙ্গ জানান, মধ্য পাপুয়া প্রদেশের পানিয়াই শহরে মধ্যরাতের কিছু পর আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা বেশ কয়েকটি দোকানঘরে ছড়িয়ে পড়ে।

ইন্দোনেশিয়ার জয়াপুরা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হেনরি এক বিবৃতিতে বলেন, ‘পরিদর্শনের সময় কর্মকর্তারা দগ্ধ অবস্থায় ১১ জনের লাশ উদ্ধার করেন। মৃত ১১ জনের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও ছয়জন শিশু।’

তিনি জানান, শিশুদের বয়স দুই থেকে নয় বছরের মধ্যে।

তিন ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকা আগুনে অন্তত ৪০টি দোকান ও বাড়ি পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের গাড়ি ও পানির কামান মোতায়েন করা হলেও এ ক্ষয়ক্ষতি ঠেকানো যায়নি।

আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।

হেনরি বলেন, ‘আগুনের তীব্রতা এবং বাড়ি ও দোকানগুলো খুব ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নেভানোর কাজে বেশ সময় লেগেছে।’

ইন্দোনেশিয়ায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা নতুন নয়।
গত ডিসেম্বরে মধ্য জাকার্তার একটি সাততলা অফিস ভবনে আগুন লেগে ২২ জন মারা যায়।

২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলের একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন মারা যায়।

খুঁজুন