সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বিধ্বস্ত

ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বিধ্বস্ত

ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিধ্বস্ত হওয়া বিমানটি কেসি-১৩৫ মডেলের একটি সামরিক যান।

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর কার্যক্রম তদারককারী সংস্থা সেন্টকম জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানে দুটি বিমান ছিল, যার মধ্যে একটি বিধ্বস্ত হলেও দ্বিতীয় বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে সেন্টকম স্পষ্ট করেছে যে, কোনও শত্রুপক্ষ বা ভুলবশত নিজেদের বাহিনীর (ফ্রেন্ডলি ফায়ার) হামলায় এই দুর্ঘটনা ঘটেনি।

মার্কিন বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, কেসি-১৩৫ মডেলের এই বিমানগুলো সাধারণত অন্য উড়োজাহাজে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়। এই বিমানগুলো অন্তত ৬০ বছর ধরে পরিষেবা দিয়ে আসছে। সাধারণত এতে পাইলট, কো-পাইলট এবং জ্বালানি সরবরাহকারী বুম অপারেটর, এই তিনজন ক্রু থাকেন। তবে বিশেষ প্রয়োজনে এতে নেভিগেটর এবং সর্বোচ্চ ৩৭ জন যাত্রী পরিবহনের সুবিধাও রয়েছে। তবে বিধ্বস্ত হওয়া বিমানটিতে ঠিক কতজন আরোহী ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধে এটি যুক্তরাষ্ট্রের অন্তত চতুর্থ সামরিক বিমান হারানোর ঘটনা। এর আগে কুয়েতের আকাশে ভুলবশত নিজেদের বাহিনীর গুলিতে তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল।

খুঁজুন