সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইরানে বিক্ষোভে নিহত ৩১

ইরানে বিক্ষোভে নিহত ৩১

ইরানে নৈতিকতা পুলিশের হেফাজতে তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের ষষ্ঠ দিনেও উত্তাল ইরান। বিক্ষোভ নিয়ন্ত্রণে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে দেশটির সরকার। ক্রমবর্ধমান বিক্ষোভে এখনো পর্যন্ত অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইরানের মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটসের (আইএইচআর) পরিচালক মোহাম্মদ আমিরি–মোগাদ্দাম স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ‘ইরানের জনগণ তাদের মৌলিক অধিকার এবং মানবিক মর্যাদার দাবি আদায়ে রাস্তায় নেমে এসেছে এবং সরকার তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের জবাব দিচ্ছে বুলেট দিয়ে।’

আইএইচআর জানিয়েছে, তাঁরা দেশের অন্তত ৩০টি শহর, একাধিক গ্রামীণ এলাকায় বিক্ষোভ–প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে বিক্ষোভ দমনে সাধারণ মানুষের পাশাপাশি নাগরিক অধিকারকর্মীদের ব্যাপক হারে গ্রেপ্তার করছে।

আইএইচআর জানিয়েছে, ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যুর পর তাঁর জন্মস্থান কুর্দিস্তান থেকেই বিক্ষোভের সূত্রপাত হয়। কিন্তু এখন তা কেবল কুর্দিস্তানে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে সারা দেশে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, নিহতদের মধ্যে গত বুধবার রাতেই ১১ জন মারা যান। দেশের উত্তরাঞ্চলের মাজান্দারান প্রদেশের আমল শহরে তাদের মৃত্যু হয়। একই দিনে একই প্রদেশের বাবল শহরে মারা যান আরও ৬ জন।

উল্লেখ্য, গত সপ্তাহে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তেহরানে মারা যাওয়া ২২ বছরের তরুণী মাশা আমিনির মৃত্যুর পরে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির কর্মকর্তারা জানিয়েছিলেন, গত সপ্তাহের মঙ্গলবার গ্রেপ্তার হওয়ার পর মাশা আমিনি ‘হৃদ্রোগে’ আক্রান্ত হয়ে কোমায় চলে যান এবং পরে গত শুক্রবার মারা যান। তবে মাশা আমিনির পরিবার বলেছে, তাঁর আগে থেকে হৃদ্রোগ ছিল না।

খুঁজুন