সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইরানে হামলা স্থগিতের ঘোষণায় চাঙা মার্কিন শেয়ারবাজার

ইরানে হামলা স্থগিতের ঘোষণায় চাঙা মার্কিন শেয়ারবাজার

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের পর তেলের দাম কমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। খবর আলজাজিরার।

দিনশেষে যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ার সূচকই ১ শতাংশের বেশি বেড়ে বন্ধ হয়েছে। গত সপ্তাহে পতনের পর বাজারে এই উত্থানকে বড় ধরনের ঘুরে দাঁড়ানো হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, তেহরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে—যদিও ইরান এই দাবি অস্বীকার করেছে। এরপরই বাজারে ইতিবাচক প্রভাব পড়ে।

একই সময়ে তেলের দাম ১০ শতাংশের বেশি কমে যাওয়ায় ওয়াল স্ট্রিটের সূচকগুলো ৬ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ একদিনের উত্থান রেকর্ড করেছে।

খুঁজুন