সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক ইরানের ১৩০ শহরে ৫৫৫ জন নিহত: রেড ক্রিসেন্ট

ইরানের ১৩০ শহরে ৫৫৫ জন নিহত: রেড ক্রিসেন্ট

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশটির ১৩০টির বেশি শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কারণে ৫৫৫ জন নিহত হয়েছেন। সংঘাতের তৃতীয় দিনে এসে এমন তথ্য জানাল সংস্থাটি। এর আগে শনিবার যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়। আলজাজিরা জানিয়েছে, এতে নিহতের সংখ্যা ১৬৫ জনে দাঁড়িয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী রোববার নতুন করে হামলা শুরু করে। লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু বানিয়ে চালানো হামলায় অন্তত ৩১ জন নিহতের তথ্য জানা গেছে। রোববার ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের একটি শহরে অন্তত ৯ জন প্রাণ হারান।

বিবিসি ও সিএনএন বলছে, তেহরানকে লক্ষ্য করে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়েছে। সোমবার কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সকালে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ক্রুরা অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। তাদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ে কুয়েত মার্কিন মিত্রদের সঙ্গে সমন্বয় করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

খুঁজুন