সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েল আর হামলা চালাবে না

ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েল আর হামলা চালাবে না

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলি অভিযানের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত এই গ্যাসক্ষেত্রে হামলার জের ধরেই উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত শুরু করেছিল তেহরান।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প লেখেন, মধ্যপ্রাচ্যে যা ঘটছে, সেই রাগের বশে ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাসফিল্ড নামক একটি বড় স্থাপনায় প্রচণ্ডভাবে চড়াও হয়েছে। তবে পুরো স্থাপনার তুলনায় মাত্র সামান্য একটি অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্রাম্প দাবি করেন যে, এই হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকে কিছুই জানত না। তিনি আরও স্পষ্ট করেন যে, কাতার কোনোভাবেই এই হামলার সঙ্গে জড়িত ছিল না এবং এটি যে ঘটতে যাচ্ছে সে সম্পর্কেও দেশটিতে কোনো ধারণা ছিল না।

ইরানের পাল্টা হামলার নিন্দা জানিয়ে ট্রাম্প বলেন, দুর্ভাগ্যবশত ইরান এই বিষয়গুলো বা সাউথ পার্স হামলার প্রকৃত সত্য জানত না। ফলে তারা অন্যায্য ও অযৌক্তিকভাবে কাতারের এলএনজি গ্যাস স্থাপনার একটি অংশে হামলা চালিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান এই সাউথ পার্স ক্ষেত্রে ইসরায়েল আর কোনো হামলা চালাবে না।

খুঁজুন