সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইরানের নতুন প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চুক্তি না হলে ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার’ হুমকিও দেন তিনি।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে তারা যা প্রস্তাব দিচ্ছে, তাতে আমি সন্তুষ্ট নই।’ ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরান মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে আলোচনার একটি খসড়া প্রস্তাব দিয়েছে।

২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় এই যুদ্ধ শুরু হয়। পরে ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতির কারণে সংঘাত সাময়িকভাবে স্থগিত রয়েছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি মাত্র একবার আলোচনা হয়েছে। তবে, সেটিও ব্যর্থ হয়।

এদিকে, ইরান হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এতে বিশ্ববাজারে বিপুল পরিমাণ তেল, গ্যাস ও সার সরবরাহে ব্যাঘাত ঘটছে। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে।

ইরানের প্রস্তাবে কেন অসন্তুষ্ট— এ প্রশ্নে ট্রাম্প বলেন, ‘তারা এমন কিছু চাইছে, যা আমি মেনে নিতে পারি না।’ তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

তিনি আরও বলেন, আলোচনায় ইরান ‘অগ্রগতি’ করেছে, তবে দেশটির নেতৃত্বে ‘গভীর বিভক্তি’ রয়েছে। তার ভাষায়, ‘তারা আদৌ কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে কি না, তা নিশ্চিত নই।’

চুক্তি না হলে কী পদক্ষেপ নেওয়া হবে— এ প্রশ্নের সরাসরি জবাব দেননি ট্রাম্প। আবারও হামলা চালানো হবে কি না, সে বিষয়েও তিনি কোনো কথা বলেননি।

তিনি বলেন, ‘আমরা কি গিয়ে তাদের পুরোপুরি ধ্বংস করে দেব, নাকি চুক্তির চেষ্টা করব- এটাই প্রশ্ন।’

ট্রাম্প আরো বলেন, তিনি বড় ধরনের হামলা চালাতে চান না, তবে সেটিও একটি বিকল্প হিসেবে রয়েছে।

যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমোদনের ৬০ দিনের সময়সীমা অতিক্রম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কংগ্রেসের অনুমোদনের প্রয়োজনীয়তার বিষয়টি ‘সম্পূর্ণ অসাংবিধানিক’।

তিনি বলেন, ‘আমাদের যুদ্ধবিরতি ছিল, তাই এতে অতিরিক্ত সময় পাওয়া যায়। অন্য কোনো দেশ এভাবে করেনি।’

খুঁজুন