বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ইরানের ভূখণ্ডে মার্কিন হামলায় নিহত ১১: রাষ্ট্রীয় গণমাধ্যম এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা বাগেরহাটে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবার পেল ত্রাণ সামগ্রী ঐক্য বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু মতবিরোধের মধ্যেই জি-২০ অর্থমন্ত্রীদের বৈঠক শেষ নেত্রকোণায় ‘ওয়ান ইন্সটিটিউশন ফোর ক্লাবস’ মডেলের নতুন ক্লাব কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৮, মামলা ৮৬
আন্তর্জাতিক ইরানের ভূখণ্ডে মার্কিন হামলায় নিহত ১১: রাষ্ট্রীয় গণমাধ্যম

ইরানের ভূখণ্ডে মার্কিন হামলায় নিহত ১১: রাষ্ট্রীয় গণমাধ্যম

ইরানের ভূখণ্ডে মার্কিন হামলায় ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে নতুন করে হামলার পর এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ‘খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপ-গভর্নর বলেছেন, গত রাতে প্রদেশটির তিনটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত ও আটজন আহত হয়েছেন।’ তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এর আগে মঙ্গলবার ইরানের রেড ক্রিসেন্ট জানায়, দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় এক শিশুসহ চারজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।

খুঁজুন