বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত খুলনায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন দিনুশার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নাটকীয় ড্র শ্রীলংকার নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ইরানযুদ্ধ থেকে শিগগিরই সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানযুদ্ধ থেকে শিগগিরই সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর এখনই হামলা বন্ধ করছে না মার্কিন বাহিনী। মঙ্গলবার (১৭ মার্চ) এ কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই সঙ্গেই তেহরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানের ১৭তম দিনে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য, তবে আমরা খুব শীঘ্রই সেখান থেকে সরে যাব।

এর পাশাপাশি ট্রাম্প মঙ্গলবার সামরিক জোট ন্যাটোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘হরমুজ প্রণালী উন্মুক্ত করতে আমেরিকাকে সাহায্য করতে না চাওয়াটা ন্যাটোর বড় বোকামি।

যদিও এর পরেই তার মন্তব্য, ওয়াশিংটনের কারও সাহায্যের প্রয়োজন নেই। নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে ন্যাটোকে ‘একমুখী’ বলে সমালোচনা করেছেন তিনি।

ট্রাম্প লিখেছেন, প্রতি বছর এই দেশগুলিকে রক্ষা করতে আমেরিকা শত শত বিলিয়ন ডলার খরচ করে আসছে। অথচ তার বিনিময়ে প্রয়োজনীয় সমর্থনটুকুও পায় না।

গত ২ মার্চ সামরিক অভিযানের তৃতীয় দিনে ট্রাম্প জানিয়েছিলেন ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের হামলা চলতে পারে আরও চার থেকে পাঁচ সপ্তাহ।

এর পরে ১০ মার্চ তিনি জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযান শেষের পথে। কিন্তু তার এক সপ্তাহ পরেই যুদ্ধবিরতির কোনও ইঙ্গিত মেলেনি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি বিনা উসকানিতে ইরানের ওপর হামলা শুরু করেছিল ইসরায়েল। সেদেশের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

কিছুক্ষণের মধ্যেই পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীও ইরানে হামলা শুরু করে। তাতে খামেনিসহ ইরানের প্রথম সারির বহু নেতা ও সেনা কর্মকর্তার মৃত্যু হয়।

খুঁজুন