সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইসরাইলের বিরুদ্ধে ১৩ দেশের তীব্র নিন্দা

ইসরাইলের বিরুদ্ধে ১৩ দেশের তীব্র নিন্দা

গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টাকারী 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' নামক একটি জাহাজে ইসরাইলি বাহিনীর হামলা ও কর্মীদের অপহরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশসহ ১৩টি দেশ।

দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে ইসরাইলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের ‘চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন।

বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো— বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কলম্বিয়া, জর্ডান, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মৌরিতানিয়া, দক্ষিণ আফ্রিকা ও স্পেন।

তারা ইসরাইলি বাহিনীর এই ‘হামলা ও অপহরণের’ কঠোর নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক পানিসীমায় সাধারণ নাগরিকদের ওপর চালানো একটি বেআইনি কর্মকাণ্ড বলে বর্ণনা করেছেন।

গত ৩০ এপ্রিল গ্রিস উপকূলের কাছে আন্তর্জাতিক পারিসীমায় ত্রাণবাহী এই জাহাজে অভিযান চালায় ইসরাইলি সামরিক বাহিনী।

বিবৃতিতে বলা হয়, গাজায় চলমান মানবিক বিপর্যয় তুলে ধরতে এবং সাহায্য পৌঁছে দিতে এটি ছিল একটি শান্তিপূর্ণ বেসামরিক উদ্যোগ। আন্তর্জাতিক পারিসীমায় এই হামলা এবং কর্মীদের আটক করা সামুদ্রিক কনভেনশন ও আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থি।

আটক কর্মীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশগুলো তাদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য ইসরাইলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে আন্তর্জাতিক আইন রক্ষা, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং এ ধরনের নিয়ম লঙ্ঘনের জন্য ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে বিশ্ব সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছেন ১৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

খুঁজুন