সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক ইসরায়েল পৌঁছালেন মোদি, স্বাগত জানালো নেতানিয়াহু

ইসরায়েল পৌঁছালেন মোদি, স্বাগত জানালো নেতানিয়াহু

দুই দিনের সরকারি সফরে ইসরায়েলে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৫ ডিসেম্বর) তার বিমান বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সময় নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুও উপস্থিত ছিলেন। 

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু, তার স্ত্রী এবং মোদিকে একসঙ্গে হাসিমুখে দেখা গেছে। তারা পরস্পরকে আলিঙ্গনও করেন। এ সময় মোদিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

পরে নেতানিয়াহু মোদিকে নিয়ে মঞ্চে ওঠেন। সেখানে দুজন পাশাপাশি দাঁড়ানোর পর ইসরায়েলের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। 
মোদি এবং নেতানিয়াহু বিমানবন্দরেই একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন। এরপর তারা ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে যাবেন। সেখানে অবস্থিত ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে আজ সন্ধ্যায় তার বক্তব্য দেওয়ার কথা আছে।

খুঁজুন