মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ইসরায়েলের সামরিক ব্যারাকে সরাসরি হামলার দাবি হিজবুল্লাহর

ইসরায়েলের সামরিক ব্যারাকে সরাসরি হামলার দাবি হিজবুল্লাহর




Loaded: 13.91%
Remaining Time 9:37

ইসরায়েলের সামরিক ব্যারাকে সরাসরি হামলার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার (২২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইসরায়েলের উত্তরাঞ্চলে রামোত নাফতালি অঞ্চলে সামরিক ব্যারাকে কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি হিজবুল্লাহর। সেইসঙ্গে অধিকৃত গোলান মালভূমির জাউরাতে বেশ কিছু আর্টিলারি সাইটেও হামলা চালানো হয়েছে। 

হিজবুল্লাহর পক্ষ থেকে আরও বলা হয়ছে, বুধবার রাতে এসব অঞ্চলে হামলা চালানো হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

এ ছাড়া এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। 

গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সেইসময় হিজবুল্লাহ হুঁশিয়ারি দেয়, গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলের প্রতি পাল্টা হামলা চালিয়ে যাবে তারা। এরপর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে

খুঁজুন