সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইসরায়েলি সেনার গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি সেনার গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

দখলদার ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে একজন কিশোরও রয়েছেন। স্থানীয় সময় বুধবার ইসরাইলি বাহিনীর সেনা সদস্যরা তাদের গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর কথিত সন্ত্রাসবিরোধী অভিযানের প্রতিবাদে বুধবার রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা। বিক্ষুব্ধরা এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। ইসরাইলি বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আন্দোলনকারীরা ইটপাটকেল ও পেট্রোল বোমা ছোড়ে বলে জানায় গণমাধ্যম।

ইসরাইলের দমন-পীড়নমূলক অভিযানের প্রতিবাদ জানিয়ে নিরাপত্তা বাহিনীর ওপর চড়াও হয় ফিলিস্তিনিরা। অভিযানের বিরুদ্ধে বিক্ষোভের সময় ইসরাইলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের দফায় সংঘর্ষ হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

খুঁজুন