সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ইসরায়েলি হামলায় আরো ৭৯ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় আরো ৭৯ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই। সর্বশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরো ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে ৬৬ হাজার ৫ জনে পৌঁছেছে। ২৮ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

এতে বলা হয়, গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর অভিযানে ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরো ১ লাখ ৬৮ হাজার ১৬২ জন ফিলিস্তিনি।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৯টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে, যার মধ্যে দুটি ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় আহত হয়েছেন ৩৭৯ জন।

বিবৃতিতে আরো বলা হয়, আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি। কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ছয়জন ফিলিস্তিনি নিহত ও আরো ৬৬ জন আহত হয়েছেন। এ নিয়ে ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টায় নিহতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৬৬ এবং আহতের সংখ্যা ১৮ হাজার ৭৬৯ জনে।

খুঁজুন