সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইউক্রেন ইস্যুতে রুশ-মার্কিন সেনাপ্রধানের আলোচনা

ইউক্রেন ইস্যুতে রুশ-মার্কিন সেনাপ্রধানের আলোচনা

ইউক্রেন ইস্যু নিয়ে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের মধ্যে ফোনালাপ হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান মার্ক মিলির সঙ্গে এ আলোচনা করেন। আড়াই মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ ইস্যুতে এটাই প্রথম দুটি প্রভাবশালী দেশের সেনাপ্রধানের মধ্যে আলোচনা। খবর আনাদোলুর।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন কর্তৃপক্ষের উদ্যোগে দুই দেশের সেনাপ্রধানের এ ফোনালাপ হয়েছে।

ইউক্রেন ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে দুই সেনাপ্রধানের মধ্যে আলোচনা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। মস্কো অবশ্য এটাকে 'বিশেষ সামরিক অভিযান' হিসেবে বর্ণনা করেছে।

খুঁজুন