সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইউক্রেনে আবারো রুশ মিসাইল বৃষ্টি

ইউক্রেনে আবারো রুশ মিসাইল বৃষ্টি

রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে আবারো ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। বিদ্যুৎ এবং পানি সংকটে রাজধানীর বাসিন্দারা। সোমবার কিয়েভে অন্তত দুটি মিসাইল হামলা হয়েছে। হামলার শিকার খারকিভের গুরুত্বপূর্ণ স্থাপনা। রুশ নৌবহরে হামলার পর বৃহৎ আকারে এ হামলা চালালো মস্কো।

এদিকে, রুশ গণমাধ্যমের খবর, ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে আবারো গোলাগুলি শুরু করেছে ইউক্রেনের বাহিনী। তবে সেখানকার পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্য রয়েছে। এদিকে, পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনীর ভয়াবহ হামলা প্রতিহত করেছে ইউক্রেনীয় বাহিনী। রবিবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবি করেছেন। বর্তমানে দোনেৎস্কের বাখমুত এবং আভদিভকা শহরে দু'পক্ষের মধ্য তীব্র লড়াই চলছে। এছাড়া, শনিবার কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে হামলায় মস্কোর ফ্ল্যাগশিপ জাহাজ অ্যাডমিরাল মাকারোভ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইদিন তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে গার্ডিয়ান।

খুঁজুন