সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইউক্রেনে প্রথম পর্বের অভিযান সমাপ্ত ঘোষণা করল রাশিয়া

ইউক্রেনে প্রথম পর্বের অভিযান সমাপ্ত ঘোষণা করল রাশিয়া

যুদ্ধের এক মাসের কিছু বেশি সময় পর রাশিয়ার সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেল ইউক্রেনে তাদের সামরিক কৌশল প্রকাশ করেছে। সিএনএনের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত এটাই জনসম্মুখে ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ সেনাবাহিনীর খোলা মন্তব্য।

রাশিয়ার সেনাবাহিনীর এক নম্বর উপ প্রধান কর্নেল জেনারেল সের্গেই রুদস্কয় বলেছেন, ইউক্রেনে রাশিয়ার প্রথম পর্বের সামরিক পরিকল্পনা শেষ হয়েছে। এখন তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু হবে পূর্ব ইউক্রেন।    

শুক্রবার এক ব্রিফিংয়ে রুশ জেনারেল বলেন, সাধারণভাবে বলতে গেলে অভিযানের প্রথম পর্ব শেষ হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর লড়াইয়ে অবতীর্ণ হওয়ার সম্ভাবনা বহুলাংশকে সঙ্কুচিত করা হয়েছে। এখন আমরা আমাদের প্রথম লক্ষ্যে মনোযোগ দিতে পারব। তাদের প্রধান লক্ষ্য ইউক্রেনের দোনবাস অঞ্চলকে স্বাধীন করা বলেও মন্তব্য করেন তিনি। 

খুঁজুন