মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ইউক্রেনে রাশিয়ার ফের হামলা, কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ ঝিনাইদহে বাস চাপায় হোটেল শ্রমিক নিহত মেক্সিকোর হাসপাতালে চিকিৎসকদের মধ্যে সালমোনেলা সংক্রমণের প্রাদুর্ভাব শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতিটি শিশুর পুষ্টি নিশ্চিত করা প্রয়োজন বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ ২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা কিশোরী ধর্ষণের মামলায় যুবক আটক পার্বত্য চট্টগ্রামে গণমাধ্যমের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ ইউনেস্কোর বিগত সরকারের সময়ের ভিডিও ছড়িয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
আন্তর্জাতিক ইউক্রেনে রাশিয়ার ফের হামলা, কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ

ইউক্রেনে রাশিয়ার ফের হামলা, কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ

তিন দিনের বিরতির পর ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও হামলা শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার ভোরে শহরটিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকরা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার রাশিয়া ও ইউক্রেনের রাজধানী সফর করেন। তাদের সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছিলেন।

কিয়েভের সামরিক প্রশাসন বিমান হামলার সতর্কতা জারি করার পর সর্বশেষ বিস্ফোরণে শহরের কেন্দ্রীয় এলাকায় গাড়ির অ্যালার্ম বেজে ওঠে বলে এএফপির সাংবাদিকরা জানান।

কিয়েভের সামরিক প্রশাসন জানায়, শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এ সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কিয়েভের পাশাপাশি বোরিসপিল ও ফাস্তিভ জেলাতেও কয়েকটি ভবনে হামলা হয়েছে। 

এএফপির এক সাংবাদিক জানান, তিনি আকাশে ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের লেলিহান শিখা দেখতে পেয়েছেন।

খুঁজুন