সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইউক্রেনে রাশিয়ার রাজনৈতিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে, দাবি যুক্তরাজ্যের

ইউক্রেনে রাশিয়ার রাজনৈতিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে, দাবি যুক্তরাজ্যের

ইউক্রেন যুদ্ধ নিয়ে নিয়মিত গোয়েন্দা তথ্য প্রকাশ করছে যুক্তরাজ্য। শনিবার সর্বশেষ প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদনে  যুক্তরাজ্য দাবি করেছে, ইউক্রেনে রাশিয়ার রাজনৈতিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা তথ্যে বলা হয়, রাশিয়া শুধুমাত্র ইউক্রেনের খেরসন অঞ্চলে মস্কোপন্থী নেতা বসাতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, ইউক্রেনে তাদের রাজনৈতিক উদ্দেশ্য ব্যর্থ হয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও বলা হয়, খেরসন অঞ্চলে রাশিয়া সামরিক প্রশাসক নিয়োগ দিয়েছে। মস্কো গণভোটের মাধ্যমে অঞ্চলটিকে তাদের সঙ্গে যুক্ত হতে বলেছে। গণভোট অনুষ্ঠিত হলে রাশিয়া সুকৌশলে তাদের স্বপক্ষে ফলাফল নিয়ে আসবে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে ইউক্রেনের শুধুমাত্র একটি অঞ্চলে রাশিয়া এটা করতে সক্ষম হলেও অধিকাংশ অঞ্চলে ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সূত্র: বিবিসি

খুঁজুন