সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সহায়তা

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সহায়তা

রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে লড়াইয়ে সহযোগিতায় এখন পর্যন্ত মার্কিন সহযোগিতা সর্বদলীয় সমর্থন পাচ্ছেন। কিন্তু পরিস্থিতি পাল্টাচ্ছে। প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা কেভিন ম্যাককার্থি বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পেলে ইউক্রেনীয়দের আর ‘ব্ল্যাংক চেক’ দেওয়া হবে না।

সিনেটের সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল ইউক্রেনকে সহযোগিতা দেয়ার সমর্থক। তবে তিনি বলেন, দলের নেতাদের মধ্যে কিছুটা অনীহা বাড়ছে। কারণ ধীরে ধীরে অতিরিক্ত সহযোগিতার প্রতি জনগণের বিরুপ মনোভাব বাড়তে শুরু করেছে। ২৪শে মে ইউক্রেনের জন্য কয়েকশ’ কোটি ডলারের সামরিক সহযোগিতা পাঠানোর প্রস্তাবের বিপক্ষে ১১ রিপাবলিকান ভোট দেওয়ার পর মিজৌরির সিনেটর জশ হাউলি বলেন, রিপাবলিকানদের জাতীয়তাবাদের দল হওয়া উচিত, কোনও জাতি গঠনের নয়। সম্প্রতি এক জরিপে দেখা গেছে ৫৯ শতাংশ মার্কিন নাগরিক ইউক্রেনে সহযোগিতা পাঠানোর পক্ষে এবং বিপক্ষে ৪১ শতাংশ।

খুঁজুন