বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক ইউক্রেনের বুচা শহরে ৩ লাশ উদ্ধার

ইউক্রেনের বুচা শহরে ৩ লাশ উদ্ধার

ইউক্রেনের বুচা অঞ্চলের একটি গ্রাম থেকে তিন বেসামরিক লোকের মরদেহ খুঁজে পেয়েছে পুলিশ। পুলিশের দাবি, রুশ সেনারা যখন এলাকায় অবস্থান করছিল তখন এ হত্যার ঘটনা ঘটে। সোমবার বুচার আঞ্চলিক পুলিশ সার্ভিস একটি ফেসবুক পোস্টে এ তথ্য দিয়েছেন।

পুলিশ সার্ভিস বলেছে, মাকারিভ শহরের আশপাশে রাস্তার দুই ধারে সমাধি পাওয়া গেছে, যেখানে হামলার সময় রুশ বাহিনী অবস্থান করছিল।

কিয়েভ আঞ্চলিক পুলিশের প্রধান আন্দ্রি নেবিটভ বলেন, নিহতদের মধ্যে মাথায় দুজনের মাথায় গুলি করা হয় এবং একজনকে পেটে আঘাত করে হত্যা করা হয়েছে। কবরস্থানে মৃতদের একজনের নথি পাওয়া গেছে, সে চেক প্রজাতন্ত্রের একজন নাগরিক। বাকি দুজনের পরিচয় এ মুহূর্তে শনাক্ত করা যায়নি, তবে তারা বেসামরিক পোশাকে ছিলেন।

কিয়েভের কাছে মাকারিভ গ্রামের বাসিন্দারা এ অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহার করার আগে তাদের দখলে এক মাস কাটিয়েছিল।


সূত্র: আলজাজিরা।

খুঁজুন