সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার ঘোষণা

ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার ঘোষণা

ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝজিয়াকে রাশিয়ার নতুন অঞ্চল হিসাবে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিনে এক ভাষণে বলেন, অঞ্চল চারটিকে রাশিয়ার সঙ্গে যুক্ত করা ছিলো লাখো মানুষের ইচ্ছা।

নতুন যুক্ত হওয়া অঞ্চল পুনর্গঠনের ঘোষণা দেন পুতিন। আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সম্ভাব্য সবকিছু করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। পুতিন পশ্চিমাদের লোভী আখ্যা দিয়ে বলেন, তারা রাশিয়াকে উপনিবেশ বানাতে চায়। তারা রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পুতিন বলেন, পশ্চিমারা রুশদের ক্রীতদাস বানিয়ে রাখতে চায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া। সম্প্রতি ওই অঞ্চলগুলোতে গণভোট আয়োজন করে মস্কো। রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দেয় স্থানীয়রা। এর আগে একইভাবে ইউক্রেনের ক্রিমিয়া দখল করে রাশিয়া।

খুঁজুন