সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পে আঘাত হানার ঘোষণা

ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পে আঘাত হানার ঘোষণা

ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প কোম্পানিগুলোর কারখানা লক্ষ্য করে হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে রাশিয়া।

মস্কো বলছে, সোমবার দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক অনলাইন পোস্টে বলছে, দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের একটি টচকা-ইউ ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দেশটির প্রতিরক্ষা শিল্পকে লক্ষ্য করে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরা যাতে এসব প্রতিরক্ষা শিল্প থেকে সুবিধা নিতে না পারে, সেজন্য এগুলো ধ্বংস করে দেওয়া হবে।

রাশিয়ার অনলাইন পোস্টে আরও বলা হয়, আমরা এসব শিল্পে কর্মরত ব্যক্তিদের পাশাপাশি নিকটস্থ ঘরবাড়িতে বসবাসকারী নাগরিকদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করছি।

রাশিয়া এর আগে সোমবার জানায়, দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। টচকা-ইউ ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালানো হয়েছে। তবে ইউক্রেন ওই হামলার দায় অস্বীকার করে দাবি করেছে, রাশিয়ার নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রে এসব মানুষ নিহত হয়েছে।


সূত্র : পার্সটুডে

খুঁজুন