ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার প্রায় এক ডজন ‘শক্তিশালী’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় কর্তৃপক্ষ সতর্কতা জারির পর এ বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে এএফপির এক সাংবাদিক জানিয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয়ই পরস্পরের ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়েছে।
কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন টেলিগ্রামে লিখেছে, ‘ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। আমরা বাসিন্দাদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, রাজধানীর দিনিপ্রোভস্কি জেলায় একটি আবাসিক ভবন ও একটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ এলাকায় বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওদেসায়ও হামলা হয়েছে। এতে ১৯ তলা একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবনটির কয়েকটি তলা ধ্বংস হয়েছে বলে ওদেসা সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন টেলিগ্রামে জানিয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ
ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ
ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার প্রায় এক ডজন ‘শক্তিশালী’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় কর্তৃপক্ষ সতর্কতা জারির পর এ বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে এএফপির এক সাংবাদিক জানিয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয়ই পরস্পরের ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালাতে
দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়েছে। কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন টেলিগ্রামে লিখেছে, ‘ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। আমরা বাসিন্দাদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’ কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, রাজধানীর দিনিপ্রোভস্কি জেলায় একটি আবাসিক ভবন ও একটি
অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ এলাকায় বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওদেসায়ও হামলা হয়েছে। এতে ১৯ তলা একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবনটির কয়েকটি তলা ধ্বংস হয়েছে বলে ওদেসা সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন টেলিগ্রামে জানিয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত