সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইউক্রেনের তিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার

ইউক্রেনের তিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, তাদের সেনারা ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ বাহিনী মায়কোলাইভের ইয়েভহেনিভকার কাছে একটি এসইউ-২৫ ও খারকিভের কোমেসুভাকায় আরেকটি এসইউ-২৫ বিমান গুলি করে মাটিতে নামায়। 

অন্যদিকে কৃষ্ণ সাগরের স্নেক আইল্যান্ডের কাছে একটি এসইউ-২৪ বিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে তারা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উচ্চক্ষমতা সম্পন্ন মিসাইল খারকিভের  দুটি কমান্ড পোস্টেও আঘাত হেনেছে। এছাড়া অস্ত্রের গুদামও উড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা। এই গুদামে ইউক্রেনের সেনা ও অস্ত্র মজুদ করা ছিল। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাদের সেনারা দোনেৎস্ক ও লুহানেস্কেও একই রকম হামলা চালিয়েছে। এদিকে ইউক্রেনের তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত করা ও অস্ত্রের গুদামে হামলা চালানোর যে দাবি রাশিয়ার পক্ষ থেকে করা হয়েছে সেই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।


সূত্র: আল জাজিরা

খুঁজুন