সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইউক্রেনকে আরও সামরিক সহায়তা

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা

 রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনের জন্য নতুন করে প্রায় ২৭০ কোটি ডলারের সাহায্য অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার একথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন।

ভবিষ্যত রুশ আগ্রাসনের ঝুঁকিতে থাকা ইউরোপের কয়েকটি দেশও পাবে এই সহায়তা। এদিন পেন্টাগন প্রধান লয়েড অস্টিন জানিয়েছেন, ইউক্রেনের জন্য ভারী অস্ত্র, গোলাবারুদ এবং সাঁজোয়া যানের জন্য ৬৭ কোটি ডলারের প্যাকেজ বরাদ্দ দেয়া হবে। তিনি আরও বলেন, মিত্র দেশগুলোকে ইউক্রেনকে আরও সহায়তা দেয়ার জন্য এগিয়ে আসা উচিত। এদিকে পোল্যান্ড এবং ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত ব্রিস্ট শহরে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া চলবে। 

খুঁজুন