সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইউরোপে গরমে গলে যাচ্ছে রাস্তাঘাট !

ইউরোপে গরমে গলে যাচ্ছে রাস্তাঘাট !

ইউরোপের অনেক বাড়ি বা পথঘাটই পুরনো প্রযুক্তিতে তৈরি। এগুলি এই ভয়ানক তাপের সঙ্গে লড়তে পারছে না। গলে যাচ্ছে রাস্তাঘাট, বেঁকে যাচ্ছে রেললাইন, ফেটে যাচ্ছে বাড়িঘর।

ইউরোপের আবহাওয়ার ধীরে ধীরে অবনতি ঘটছে। গোটা ইউরোপের তাপপ্রবাহ ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। স্পেন, জার্মানি, ইংল্যান্ড, পর্তুগালে বাতাসে যেন আগুনের হলকা। যুক্তরাজ্যে এই প্রথম আবহাওয়ার রেড অ্যালার্ট ঘোষিত হল। তাপের জেরে নষ্ট হচ্ছে ভূ-সম্পত্তি, প্রাণিজ সম্পত্তি। যা সংশয়ে ফেলে দিয়েছে অর্থনীতিকেও।

গত কয়েক দিন থেকেই দক্ষিণ ইউরোপের দেশগুলিতে প্রচণ্ড গরম ও দাবানলের পর এখন মধ্য ও উত্তর ইউরোপের দেশগুলিতেও দাবদাহের প্রকোপ ছড়িয়ে পড়েছে। চরমভাবাপন্ন আবহাওয়ায় কয়েকশো ব্যক্তি মারা গেছেন।

জার্মানির একটি পত্রিকা ‘এই গ্রীষ্মে ইউরোপে আগুন’ শীর্ষক এক প্রতিবেদন ছেপেছে। বলেছে, দক্ষিণ ইউরোপে ফ্রান্স, স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া, পর্তুগাল, গ্রিসের বনভূমিতে দাবানল চলছে। এতে যে পরিমাণ ক্ষতি হচ্ছে তা পুনরুদ্ধার করতে কয়েক বছর সময় লাগবে। দাবানলের জেরে এসব দেশের কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বনভূমিতে অগ্নিকাণ্ডের কারণে বহু মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে।

খবর : জিনিউজ ডিজিটাল ব্যুরোর।

খুঁজুন