সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ইউরোপে নতুন যুদ্ধের জন্য বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান ব্রিটিশ সেনাপ্রধানের

ইউরোপে নতুন যুদ্ধের জন্য বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান ব্রিটিশ সেনাপ্রধানের

ব্রিটিশ নতুন সেনাপ্রধান জেনারেল স্যার প্যাট্রিক স্যান্ডার্স দেশটির সেনাবাহিনীকে ইউরোপে নতুন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। সেনাদের উদ্দেশ্যে লেখা একটি খোলা চিঠিতে তিনি এই নির্দেশনা দিয়েছেন।

ইউক্রেনে আক্রমণের পরে রাশিয়ার নতুন হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে ‘সব পদমর্যাদার এবং আমাদের বেসামরিক কর্মচারীদের’ সম্বোধন করে তিনি চিঠিটি লিখেছেন।

জেনারেল স্যার প্যাট্রিক স্যান্ডার্স লিখেছেন, তিনিই প্রথম চিফ অব দ্য জেনারেল স্টাফ যিনি ‘১৯৪১ সালের পর ইউরোপে একটি স্থল যুদ্ধের ছায়ায় সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেছেন যেখানে একটি প্রধান মহাদেশীয় শক্তি জড়িত।’ তিনি বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আমাদের মূল উদ্দেশ্যকে নির্দেশ করে - যুক্তরাজ্যকে রক্ষা করা এবং স্থলে যুদ্ধ ও জয়ের জন্য প্রস্তুত হওয়া - এবং রুশ আগ্রাসন প্রতিরোধর প্রয়োজনীয়তাকে শক্তিশালী করা।’

তিনি আরও বলেছেন, ‘২৪ ফেব্রুয়ারি থেকে বিশ্ব পরিবর্তিত হয়েছে এবং এখন আমাদের মিত্রদের পাশাপাশি যুদ্ধ করতে এবং যুদ্ধে রাশিয়াকে পরাজিত করতে সক্ষম একটি সেনাবাহিনী গঠনের একান্ত প্রয়োজনীয়তা রয়েছে।’

জেনারেল স্যান্ডার্স ‘ন্যাটোকে শক্তিশালী করার জন্য সেনাবাহিনীকে সংগঠিতকরণ ও আধুনিকীকরণকে ত্বরান্বিত করা এবং রাশিয়াকে ইউরোপের আর কোনো অঞ্চল দখল করতে না দিতে লক্ষ্য নির্ধারণ’ করতে হবে বলে জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমরা সেই প্রজন্ম যাদেরকে আবারও ইউরোপে লড়াই করার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত করতে হবে।’


সূত্র: নিউইয়র্ক পোস্ট, স্কাই নিউজ

খুঁজুন