বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যে খুশি স্টিভ ওয়াহ চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
আন্তর্জাতিক ইউরোপীয় ইউনিয়ন ভেঙে পড়তে পারে

ইউরোপীয় ইউনিয়ন ভেঙে পড়তে পারে

রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউতে যোগ দেওয়ার আগেই এই ইউনিয়ন ভেঙে পড়তে পারে। তিনি রবিবার (১৯ জুন) মস্কোয় প্রকাশিত এক বিবৃতিতে এ হুশিয়ারি উচ্চারণ করেন।

মেদভেদেভ বলেন, ইইউ সবেমাত্র ইউক্রেনকে তার সদস্যপ্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে। তবে এই প্রক্রিয়া সম্পন্ন হতে অনেক সময় লাগবে এবং ততদিন ইউরোপীয় ইউনিয়নের অস্তিত্ব থাকে কিনা, না নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে।

ইউরোপীয় কমিশন গত শুক্রবার ইউক্রেনকে ইইউর সদস্যপ্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে। আগামী সপ্তাহে কমিশনের বৈঠকে প্রস্তাবটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ইইউর সদস্য হওয়ার জন্য যে দীর্ঘ প্রক্রিয়া রয়েছে, এটি তার সূচনা মাত্র।

ইউক্রেনের ইইউ বা ন্যাটোর সদস্যভুক্ত হওয়া ঠেকানোর জন্যই মূলত রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলোনেস্কি উল্টো গত ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার চার দিনের মাথায় ইইউতে তার দেশের অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক আবেদন জানান।

২৭ সদস্যবিশিষ্ট ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা গত ১০ মার্চ ফ্রান্সে অনুষ্ঠিত সম্মেলন থেকে কিয়েভের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার ঘোষণা দেন। একইসঙ্গে তারা বলেন, স্বল্প সময়ের মধ্যে ইইউতে ইউক্রেনের অন্তর্ভুক্তি সম্ভব নয়।


সূত্র : পার্সটুডে

খুঁজুন