সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক জাপানে ব্যাপক তুষারপাত

জাপানে ব্যাপক তুষারপাত

জাপানে ব্যাপক তুষারপাতে মৃত বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৭ জনে। এ ঘটনায় আহত হয়েছেন ৯০ জনেরও বেশি মানুষ। জাপানের উত্তরাঞ্চলসহ অন্যান্য অংশে হতাহতের এই ঘটনা ঘটে ।

আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানত পশ্চিম উপকূল অঞ্চলসহ জাপানের কিছু অংশ শক্তিশালী শীতকালীন আবহাওয়ার কারণে ভারী তুষারপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে । এছাড়া তুষারপাতের কারণে হাইওয়েতে যানবাহন আটকা পড়েছে এবং ডিসেম্বরের মাঝামাঝি থেকে বিতরণ পরিষেবা বিলম্বিতও হচ্ছে। জাপানের আবহাওয়া সংস্থা গত সপ্তাহে জানায়, দেশের কিছু অংশে তুষারপাত গড় পরিমাণের চেয়ে অনেক বেশি স্তরে জমেছে। মৃতদের মধ্যে অনেকেই বরফের ঘন স্তুপের নিচে চাপা পড়ে প্রাণ হারান। এদিকে ভারী তুষারপাতের কারণে জাপানের সবচেয়ে উত্তরের প্রধান দ্বীপে বৈদ্যুতিক পাওয়ার ট্রান্সমিশন টাওয়ার ভেঙে পড়েছে।   

খুঁজুন