সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক জাপানের পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কি

জাপানের পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কি

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই তালিকায় সর্বশেষ সংযোজন হচ্ছে জাপান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৩ মার্চ) ভার্চুয়ালি তার এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের প্রচেষ্টার অংশ হিসেবে এ ভাষণ দেবেন তিনি।
প্রায় ১০ মিনিট ধরে তিনি ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের একটি মিটিং রুমে তার যা দেখানো হবে।
এর আগে সর্বশেষ ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া ভাষণে ইউক্রেনের বর্তমান পরিস্থিতির সঙ্গে ইসরায়েলের ইতিহাসের তুলনা টানেন জেলেনস্কি। ভাষণে তিনি বলেন, আমরা বাঁচতে চাই, কিন্তু আমাদের প্রতিবেশীরা আমাদের মৃত দেখতে চায়।
ইসরায়েলের অতীতের সঙ্গে ইউক্রেনের বর্তমান পরিস্থিতির তুলনা করেছেন জেলেনস্কি। তিনি আরও বলেন, আমরা আছি, আমরা আপস করার জন্য প্রস্তুত।

সূত্র : রয়টার্স।

খুঁজুন