রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৪১ বছরে পদার্পণ রাজবাড়ীতে বিভিন্ন দপ্তরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভা অনুষ্ঠিত আদাবরে যাত্রা শুরু করল DPRC-এর নতুন শাখা প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ টোল আদায়ে অনিয়ম : শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর জয়পুরহাটে পাচারকালে সরকারি সার জব্দ, ডিলার পলাতক নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত হুথিরা রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থিতা প্রত্যাহার বাসিলেতের
আন্তর্জাতিক জাপানের সম্রাটের ঘোষণায় এশিয়ান গেমস শুরু

জাপানের সম্রাটের ঘোষণায় এশিয়ান গেমস শুরু

শনিবার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জাপানের বন্দরনগরী নাগোয়ায় পর্দা উঠেছে ২০তম এশিয়ান গেমসের। জাপানের সম্রাট নারুহিতো গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অলিম্পিকের চেয়েও বেশি সংখ্যক অ্যাথলেটের অংশ নেওয়া এই বহুমাত্রিক ক্রীড়া আসরটি শুরু হলো এ ঘোষণার মধ্য দিয়ে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি কার্স্টি কভেন্ট্রির পাশে আসন গ্রহণের সময় জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীকে সম্মানজনক অভ্যর্থনা জানানো হয়।

সম্রাট নারুহিতো গেমসের উদ্বোধন ঘোষণা করলে নাগোয়ার পালোমা মিজু স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের করতালিতে চারিদিক মুখরিত হয়ে ওঠে। 

দুই ঘন্টার আয়োজনে জাপানের কৃষ্টি-সংষ্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন গেমসে বিশেষ করে অলিম্পিকে স্বর্ণপদক জয়ী জাপানীজ সাবেক এ্যাথলেটরা এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) পতাকা বহন করে নিয়ে আসেন। 

গেমসের মশালও বহন করেছেন বিভিন্ন সময় অলিম্পিকে স্বর্ণপদকজয়ী সাবেক এ্যাথলেটরা।

আগামীকাল সকালে পুরুষদের ব্যক্তিগত ট্রায়াথলনে হবে প্রথম স্বর্ণপদকের লড়াই। ৪০টিরও বেশি খেলায় এশিয়ার সেরা অ্যাথলেটরা প্রতিদ্বন্দ্বীতা করবেন। আসর শেষ হবে ৪ অক্টোবর।

এনিয়ে তৃতীয়বারের মত জাপানের এশিয়ান গেমস আয়োজিত হচ্ছে। এর আগে ১৯৫৮ সালে টোকিও ও ১৯৯৪ সালে হিরোশিমায় এই গেমস অনুষ্ঠিত হয়েছিল।

খুঁজুন