মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ডা. আসাদুরের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে মাভাবিপ্রবিতে একাডেমিক মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
মহানগর জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ইফতার পার্টি অনুষ্ঠিত

জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ইফতার পার্টি অনুষ্ঠিত

মুজাহিদ সরকারঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। 

১৮ এপ্রিল রোজ সোমবার তোপখানা রোডে বাংলাদেশ প্রেস কাউন্সিলে জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত অতিথিদের নিয়ে ইফতার পার্টি সম্পূর্ণ হয়েছে। 

ইফতার অনুষ্ঠানে দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শফিকুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী, ১৪ দলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিন প্রতিদিন পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি হারুন অর রশিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র সভাপতি এম আব্দুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ হারুন অর রশিদ। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পত্রিকার প্রধান সম্পাদক এম জি কিবরিয়া, প্রধান প্রতিবেদক মিজানুর রহমান হাওলাদার প্রমুখ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক জালাল উদ্দিন জুয়েল।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান মনির এবং আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ তাহা আব্দুল্লাহ বিন কামাল। 

ইফতারের পূর্ব মূহুর্তে পত্রিকার সকল প্রতিনিধি ,সাংবাদিক ,কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলী এবং দেশ ও জাতির শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

খুঁজুন