রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনায় পূর্ণিমা-ফেরদৌস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনায় পূর্ণিমা-ফেরদৌস

চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা অভিনয়ের পাশাপাশি এখন জনপ্রিয় উপস্থাপকও। গত কয়েক বছর ধরে নিয়মিত উপস্থাপনা করে যাচ্ছেন তারা। এভাবে তারা উপস্থাপনার জনপ্রিয় জুটিতে পরিণত হয়েছেন। সেই ধারাবাহিকতায় এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরও উপস্থাপনা করবেন ফেরদৌস-পূর্ণিমা। আগামী ২৩ মার্চ পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে। এখন এটির রিহার্সাল করছেন এই তারকা জুটি। 

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘উপস্থাপনার কাজটি যথেষ্ট উপভোগ করি আমি। তাই ভালো কোনো অনুষ্ঠানের উপস্থাপনার প্রস্তাব আসলে ফিরিয়ে দেই না। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান যথেষ্ঠ মর্যাদাপূর্ণ। এ ধরনের অনুষ্ঠানের কাজ করে মানসিক শান্তিও পাওয়া যায়। আশা করছি এই অনুষ্ঠানটি সাবলীলভাবেই উপস্থাপনা করতে পারব।’ 

এটি ছাড়া ফেরদৌস একগুচ্ছ সিনেমার কাজে ব্যস্ত আছেন। অন্যদিকে পূর্ণিমাও সিনেমার কাজের পাশাপাশি আরও কয়েক ধরনের কাজ করে যাচ্ছেন।


খুঁজুন