সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন না মোদি

জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন না মোদি

এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বদলে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

আগামী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। এতে দেখা যায়, ভারতের হয়ে বক্তব্য রাখবেন মন্ত্রীরা। বিশেষ করে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে ভারতের পক্ষে ভাষণ দেবেন এস জয়শঙ্কর। খবর এনডিটিভির।

এর আগে প্রকাশিত তালিকায় উল্লেখ ছিল, ২৬ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপরদিকে বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকারপ্রধানরা ২৬ আগস্ট বক্তব্য রাখবেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতেই যুক্তরাষ্ট্র সফর করেছিলেন মোদি। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন তিনি। তবে অল্প সময়ের মধ্যেই তাদের সম্পর্কের অবনতি ঘটে। রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনায় ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। এতে দুই দেশের উষ্ণ সম্পর্কে ফাটল ধরে।

জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তাদের তালিকা অবশ্য সবসময় অস্থায়ী থাকে। অর্থাৎ অধিবেশন শুরু হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় এ তালিকা পরিবর্তন হতে পারে।

অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর বক্তব্য রাখবেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

এবারের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা, বেলজিয়ামসহ একাধিক পশ্চিমা দেশ। তবে সেই স্বীকৃতিকে বানচাল করতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

খুঁজুন