রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৪১ বছরে পদার্পণ রাজবাড়ীতে বিভিন্ন দপ্তরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভা অনুষ্ঠিত আদাবরে যাত্রা শুরু করল DPRC-এর নতুন শাখা প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ টোল আদায়ে অনিয়ম : শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর জয়পুরহাটে পাচারকালে সরকারি সার জব্দ, ডিলার পলাতক নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত হুথিরা রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থিতা প্রত্যাহার বাসিলেতের
আন্তর্জাতিক জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থিতা প্রত্যাহার বাসিলেতের

জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থিতা প্রত্যাহার বাসিলেতের

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড় থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাসিলেত। কয়েক সপ্তাহ আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি অনানুষ্ঠানিক ভোটে আট প্রার্থীর মধ্যে তিনি দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে ছিলেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাসিলেত বলেন, ‘আজ আমি ঘোষণা করছি যে জাতিসংঘের মহাসচিব পদে আমার প্রার্থিতা আর চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

চিলির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা বাসিলেত জানান, হয়তো অনেকে মনে করতে পারেন যে এমন প্রার্থিতার জন্য সময়টা উপযুক্ত ছিল না। 
তবে তিনি বলেন, ‘আমি এই বড় চ্যালেঞ্জ গ্রহণ করেছিলামÑ এ জন্য আমার কোনো অনুশোচনা নেই।’

জাতিসংঘের শীর্ষ পদে প্রার্থী হওয়ার মাধ্যমে তিনি একটি গুরুত্বপূর্ণ বিতর্কের সূচনা করতে পেরেছেন বলেও উল্লেখ করেন বাসিলেত। তার ভাষায়, পরবর্তী মহাসচিব হিসেবে লাতিন আমেরিকার একজন নারীকে দায়িত্ব দেওয়া উচিতÑ এই বিষয়টি আলোচনায় এসেছে।

পরবর্তী জাতিসংঘ মহাসচিব নির্বাচনের অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় এখন পর্যন্ত তিন দফা ‘স্ট্র পোল’ বা মতামত যাচাই হয়েছে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের প্রথম দুই দফায় কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান শীর্ষে ছিলেন।

তৃতীয় দফার ভোটে প্রথম অবস্থানে উঠে আসেন গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রড্রিগেস-বিরকেট।

বাসেলেতকে গত ফেব্রুয়ারিতে তৎকালীন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচের সরকার আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। মেক্সিকো ও ব্রাজিলের বামপন্থী নেতারাও তার প্রার্থিতাকে সমর্থন করেছিলেন।

তবে চিলিতে নতুন সরকার ক্ষমতায় আসার পর তার প্রার্থিতা গতি হারায়। দেশটির নতুন প্রেসিডেন্ট ও ডানপন্থী নেতা হোসে আন্তোনিও কাস্তের সরকার বাসেলেতের প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয়।

চলতি মাসের শুরুতে একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বাশেলেত নিজেও তার প্রার্থিতার সম্ভাবনা নিয়ে রসিকতা করেছিলেন এবং কার্যত স্বীকার করেছিলেন তার জয়ের সম্ভাবনা সীমিত।

৮০ বছরের ইতিহাসে জাতিসংঘের মহাসচিব পদে এখনো কোনো নারী দায়িত্ব পালন করেননি। অন্যদিকে, লাতিন আমেরিকা থেকে এখন পর্যন্ত মাত্র একজন এই পদে ছিলেন। তিনি পেরুর সাবেক প্রেসিডেন্ট ও কূটনীতিক হাভিয়ের পেরেজ দে কুয়েয়ার, যিনি ১৯৮২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব ছিলেন।

খুঁজুন