সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক জাতিসংঘের নীতিমালা আজ অবরুদ্ধ : গুতেরেস

জাতিসংঘের নীতিমালা আজ অবরুদ্ধ : গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক বলেছেন, আজ জাতিসংঘের নীতিমালা ‘অবরুদ্ধ’। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু।

গুতেরেস বলেন, ‘শান্তি ও অগ্রগতির স্তম্ভসমূহ আজ দায়মুক্তি, বৈষম্য ও উদাসীনতার ভারে ভেঙে পড়ছে।’ জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধগুলো বর্তমানে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি জরুরি, জটিল ও কঠিন পরীক্ষার মুখে রয়েছে।’

গুতেরেস গাজার ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরে বলেন, ‘গাজায় ভয়াবহতা প্রবেশ করছে তৃতীয় এক দানবীয় বছরে। এই বিপর্যয় এমন সব সিদ্ধান্তের ফল যা মানবিকতার মৌলিক নীতিকে অস্বীকার করে।’ মহাসচিব হিসেবে তার সময়ে কোনো সংঘাতে এত ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি দেখা যায়নি বলে উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাজায় গণহত্যা মামলায় যে বাধ্যতামূলক অন্তর্বর্তী নির্দেশনা দিয়েছে, তা অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। তিনি নিরাপত্তা পরিষদকে আরও কার্যকর, স্বচ্ছ ও প্রতিনিধিত্বশীল হতেও আহ্বান জানান। বলেন, ‘পরিষদকে তার দায়িত্ব পালন করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে এটি অত্যাবশ্যক।’

একইসঙ্গে আন্তর্জাতিক সাহায্য কমিয়ে দেয়াকে তিনি মানবতার জন্য “মৃত্যুদণ্ড” ও শিশুদের জন্য “ভবিষ্যৎ চুরি” হিসেবে আখ্যা দেন। তিনি স্পষ্ট করে বলেন, ‘জাতিসংঘ সনদ নয়, ব্যর্থ হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতি ও দায়িত্বশীলতা।’

খুঁজুন