সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক জেলেনস্কি-বেন্নেত ফোনালাপ

জেলেনস্কি-বেন্নেত ফোনালাপ

রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানে শান্তি আলোচনায় বসতে করণীয় নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেতের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক টুইট বার্তায় জেলেনস্কি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

রুশ সামরিক অভিযানের বিরুদ্ধে জনমত গঠনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন জেলেনস্কি। এরই ধারাবাহিকতায় ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়। পরে এক টুইটবার্তায় তিনি বলেন, ‘রুশ আগ্রাসন এবং শান্তি আলোচনা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি টুইটে আরও লিখেন, ইউক্রেনের অবরুদ্ধ মেলিটোপাল শহরের মেয়রকে মুক্ত করতে বেন্নেতের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি। রুশ বাহিনী তাকে অপহরণ করেছে বলে অভিযোগ ইউক্রেনের।

খুঁজুন