সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক জেলেনস্কি সরকার অবৈধ, সমঝোতা অর্থহীন

জেলেনস্কি সরকার অবৈধ, সমঝোতা অর্থহীন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের বর্তমান সরকার ‘অবৈধ’ এবং তাদের সঙ্গে কোনো ধরনের চুক্তি করা ‘নিরর্থক’। তিন দিনের কিরগিজস্তান সফর শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ‘চুক্তির খসড়া নয়’, বরং ‘আলোচনার জন্য উত্থাপিত কিছু বিষয়’। তবে ভবিষ্যতে এগুলো কোনো সমঝোতার ভিত্তি হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

তার অভিযোগ, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মেয়াদ শেষ হলেও কিয়েভ নেতৃত্ব নির্বাচন না করায় তারা বৈধতা হারিয়েছে। অন্যদিকে ইউক্রেন বলছে, যুদ্ধাবস্থায় ও মার্শাল ল–এর অধীনে নির্বাচন আয়োজন সম্ভব নয়।

পুতিন জানান, যুক্তরাষ্ট্র রাশিয়ার অবস্থান বিবেচনা করলেও ‘আলোচনার টেবিলে আরো অনেক বিষয় পরিষ্কারভাবে আলোচনা করা প্রয়োজন’। তার ভাষায়, ‘আমাদের গুরুত্বের সঙ্গে বসতে হবে। প্রতিটি শব্দই গুরুত্বপূর্ণ।’

রুশ প্রেসিডেন্ট আরো বলেন, ইউক্রেনীয় বাহিনী দখলকৃত অঞ্চলগুলো থেকে সরে গেলে যুদ্ধ থামবে। ‘যদি তারা না সরে, আমরা শক্তি প্রয়োগ করেই তা নিশ্চিত করব,’ মন্তব্য করেন তিনি।

এর আগে পুতিন দাবি করেছিলেন, পুরো দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল থেকে সম্পূর্ণভাবে ইউক্রেনীয় সৈন্য প্রত্যাহার না হলে রাশিয়া কোনো শান্তি আলোচনাই করবে না।

পাশাপাশি ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়া ও পশ্চিমা সৈন্য মোতায়েন থেকেও বিরত থাকতে হবে বলে শর্ত দিয়েছে রাশিয়া।



খুঁজুন