সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক জেরুজালেমে সহিংসতা বন্ধে ৫ ইউরোপীয় দেশের আহ্বান

জেরুজালেমে সহিংসতা বন্ধে ৫ ইউরোপীয় দেশের আহ্বান

আল আকসা মসজিদকে ঘিরে সপ্তাহজুড়ে সহিংসতার পর মঙ্গলবার (১৯ এপ্রিল) জেরুজালেমে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে পাঁচটি ইউরোপীয় দেশ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার জরুরি বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। 

বৈঠক ডাকা দেশগুলোর থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত ও চীন যৌথ বিবৃতিতে অংশ নেয়নি।

আয়ারল্যান্ড, ফ্রান্স, এস্তোনিয়া, নরওয়ে এবং আলবেনিয়ার এই বিবৃতিতে বলা হয়, ‘সহিংসতা অবিলম্বে বন্ধ করা দরকার। আরও বেসামরিক লোকদের হতাহতের ঘটনা রোধের বিষয় অগ্রাধিকার দিতে হবে।’ ‘পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা অবশ্যই সম্পূর্ণভাবে সম্মান প্রদর্শন করতে হবে।’  

জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বর ঘিরে এবং আশপাশে কয়েক দিনের সহিংসতার পর এই বৈঠক ডাকা হয়। এই এলাকা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। সেখানে সপ্তাহান্তের সংঘর্ষে ১৭০ জন লোক আহত হয়েছে।  

পাঁচটি ইউরোপীয় দেশ ‘সব ধরণের সন্ত্রাসী কার্যক্রম’ এবং গাজা থেকে সোমবার দক্ষিণ ইসরায়েলে রকেট নিক্ষেপের নিন্দা জানিয়েছে। তিন মাসের মধ্যে প্রথম ইসরায়েলি বাহিনী মঙ্গলবার ফিলিস্তিন ছিটমহলে বিমান হামলা চালিয়েছে। 

খুঁজুন