সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক জেরুজালেমে সহিংসতায় ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক

জেরুজালেমে সহিংসতায় ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক

জেরুজালেমের একটি পবিত্র স্থানকে ঘিরে সহিংস ঘটনার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মঙ্গলবার (১৯ এপ্রিল) বৈঠকে বসছে। সপ্তাহান্তে সহিংসতায় সেখানে ১৭০ জন আহত হয়েছে। জাতিসংঘের কূটনৈতিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানায়।

মুসলিম ও ইহুদি উভয়ের পবিত্র স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে সহিংসতার কয়েকদিন পর চীন, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, নরওয়ে ও আয়ারল্যান্ডের আহবানে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

অধিকৃত পূর্ব জেরুজালেমে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গত শুক্রবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় ভোরে 'তাণ্ডব' চালায় ইসরায়েলি বাহিনী। সেদিনের সহিংসতায় দেড় শতাধিক ফিলিস্তিনি আহত হয়। এর দুই দিন পর আজ রবিবার ফের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে ইসরায়েলি পুলিশ। 

তবে পুলিশ বলছে, আল আকসা পরিদর্শনের জন্য ইহুদি দর্শনার্থী সেখানে আসার কিছুক্ষণ আগে শত শত ফিলিস্তিনি পাথর নিয়ে বিক্ষোভ শুরু করে।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইহুদি দর্শনার্থীরা আল-আকসা দেখতে চাইলে তাতে বাঁধা দেয় শত শত ফিলিস্তিনি। এর পরই মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী এবং তাদের সরিয়ে দেয়।

খুঁজুন