জশ ইংলিশের সেঞ্চুরি এবং শেষ উইকেটে নাথান এলিস ও স্পেনসার জনসনের দুর্দান্ত জুটিতে জিম্বাবুয়ের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া।
গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ১ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৫৯ ও ৮৪ রানে জিতেছিল সফরকারীরা। এতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল অসিরা।
হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬৮ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে ইনোসেন্ট কাইয়াকে নিয়ে ৮০ এবং পঞ্চম উইকেটে অধিনায়ক সিকান্দার রাজার সাথে ৭১ বলে ৬১ রানের জুটি গড়েন ক্রেইগ আরভিন।
কাইয়া ৫৫ রানে আহত অবসর এবং আরভিন ৫৯ রানে আউট হলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলে জিম্বাবুয়েকে লড়াকু সংগ্রহ এনে দেন রাজা। ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান করে জিম্বাবুয়ে।
৭২ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৮১ রান করেন রাজা। অস্ট্রেলিয়ার নাথান এলিস ৩টি, জনসন ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে ২৫ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে কুপার কনোলির সাথে ৫২ ও চতুর্থ উইকেটে অ্যালেক্স ক্যারির সহায়তায় ৮৫ রানের জুটি গড়েন ইংলিশ। কনোলি ২১ ও ক্যারি ৩৪ রানে থামলেও ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ইংলিশ। দলীয় ২২৭ রানে অষ্টম ব্যাটার হিসেবে আউট হন ইংলিশ।
৪৬তম ওভারের দ্বিতীয় বলে ২৪৫ রানে অস্ট্রেলিয়ার নবম উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ উইকেটে ২৭ বলে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে জিম্বাবুয়েকে জয় বঞ্চিত করেন এলিস ও জনসন। ৪৮তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ২৫ রানে এলিসের ক্যাচ ফেলেন জিম্বাবুয়ের ওয়েসলি মাধভেরে।
১১ চারে ইংলিশ ১০৩, এলিস অপরাজিত ৩৬ ও জনসন অনবদ্য ৭ রান করেন। জিম্বাবুয়ের ব্রাড ইভান্স ৪ উইকেট নেন।
ম্যাচ সেরা হন ইংলিশ এবং ব্যাট হাতে ১৫০ রান ও বল হাতে ৩ উইকেট নিয়ে সিরিজ সেরা হন কনোলি।
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
জশ ইংলিশের সেঞ্চুরি এবং শেষ উইকেটে নাথান এলিস ও স্পেনসার জনসনের দুর্দান্ত জুটিতে জিম্বাবুয়ের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ১ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৫৯ ও ৮৪ রানে জিতেছিল সফরকারীরা। এতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল অসিরা। হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬৮ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে ইনোসেন্ট কাইয়াকে নিয়ে ৮০ এবং পঞ্চম উইকেটে অধিনায়ক সিকান্দার রাজার সাথে ৭১ বলে ৬১ রানের জুটি গড়েন ক্রেইগ আরভিন। কাইয়া ৫৫ রানে আহত অবসর এবং আরভিন
৫৯ রানে আউট হলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলে জিম্বাবুয়েকে লড়াকু সংগ্রহ এনে দেন রাজা। ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান করে জিম্বাবুয়ে। ৭২ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৮১ রান করেন রাজা। অস্ট্রেলিয়ার নাথান এলিস ৩টি, জনসন ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ২৫ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে কুপার কনোলির সাথে ৫২ ও চতুর্থ উইকেটে অ্যালেক্স ক্যারির সহায়তায় ৮৫ রানের জুটি গড়েন ইংলিশ। কনোলি ২১ ও ক্যারি ৩৪ রানে থামলেও ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ইংলিশ। দলীয় ২২৭ রানে অষ্টম
ব্যাটার হিসেবে আউট হন ইংলিশ। ৪৬তম ওভারের দ্বিতীয় বলে ২৪৫ রানে অস্ট্রেলিয়ার নবম উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ উইকেটে ২৭ বলে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে জিম্বাবুয়েকে জয় বঞ্চিত করেন এলিস ও জনসন। ৪৮তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ২৫ রানে এলিসের ক্যাচ ফেলেন জিম্বাবুয়ের ওয়েসলি মাধভেরে। ১১ চারে ইংলিশ ১০৩, এলিস অপরাজিত ৩৬ ও জনসন অনবদ্য ৭ রান করেন। জিম্বাবুয়ের ব্রাড ইভান্স ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হন ইংলিশ এবং ব্যাট হাতে ১৫০ রান ও বল হাতে ৩ উইকেট নিয়ে সিরিজ সেরা হন কনোলি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত