রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন জল্পনার অবসান ঘটালেন সোনাক্ষী

জল্পনার অবসান ঘটালেন সোনাক্ষী

সোনাক্ষী সিনহা আর জাহির ইকবাল। বলিউডে এই দুই নাম এখন একসঙ্গে উচ্চারিত হয়। সোনাক্ষীর পরিবার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হলেও ইকবালের পরিবারের কেউ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন না। জাহিরের বাবা সালমানের ছোটবেলার বন্ধু।

সোনাক্ষী আর ইকবালকে বিমানে দেখা গেছে। ভিডিও বলছে ‘লুটেরা’ ছবির অভিনেত্রী বার্গারে কামড় দিচ্ছেন আর হাসিতে ফেটে পড়েছেন। তার গা ঘেঁষে ইকবাল। নেটমাধ্যমে ইকবাল প্রিয় মানুষের এই ভিডিও পোস্ট করে লিখেছেন, শুভ জন্মদিন সনজ (সোনাক্ষীর আদরের নাম)। ধন্যবাদ, তুমি আমায় মেরে ফেলোনি। তোমাকে ভালোবাসি। আরও খাওয়া, আনন্দ, বিমানযাত্রার অপেক্ষায়।

সোনাক্ষী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে লিখেছেন, ধন্যবাদ। তোমায় ভালোবাসি। এবার তোমাকে মারতে আসব।

অবশেষে সব জল্পনার অবসান। নেটমাধ্যমেই একে অপরের প্রতি গভীর ভালোবাসার কথা স্বীকার করে নিলেন তারা।

জাহির ইকবাল বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এসকেএফ ফিল্মসের ব্যানারে। সালমানের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্ব জাহিরের বাবার। জাহিরের বোনের বিয়েতে তাকে মঞ্চে দেখে অভিভূত হয়েছিলেন সল্লুভাই। টুইট করে নিজেই এই খবর দিয়েছিলেন বলিউডের ভাইজান।

খুঁজুন