সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক জ্বালানি তেলের দাম আবারও শত ডলার ছাড়াল

জ্বালানি তেলের দাম আবারও শত ডলার ছাড়াল

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমটি বলছে, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ বহাল থাকায় হরমুজ প্রণালি পুনরায় চালু না করার অঙ্গীকার করেছে ইরান। এই অনিশ্চয়তার মধ্যে আজ বৃহস্পতিবার তেলের দামে এই বড় লাফ দেখা গেল।

মার্কিন তেলের বেঞ্চমার্ক চুক্তি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৪ দশমিক ০৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৭৩ ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট নর্থ সি ক্রুড ৩ দশমিক ৬২ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করে ইরানও। একই সঙ্গে হরমুজ প্রণালিতে দেওয়া হয় অবরোধ। এরপর থেকেই বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা শুরু

খুঁজুন