রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন কান উৎসবের বিচারক দীপিকা পাড়ুকোন

কান উৎসবের বিচারক দীপিকা পাড়ুকোন

কান চলচ্চিত্র উৎসবের লালগালিচা মাতিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার উৎসবের বিচারকের ভূমিকায় দেখা যাবে তাকে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস। ৭৫তম কান উৎসবে জুরি বোর্ডের নেতৃত্ব দেবেন ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিনডন। 

কানাড়া ছবি ‘ঐশ্বরিয়া’ দিয়ে চলচ্চিত্র ক্যরিয়ার শুরু করেন দীপিকা। শাহরুখ খানের বিপরীতে ‌‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউড দীপিকার অভিষেক। এরপর ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘পিকু’, ‘চেন্নাই এক্সপ্রেস’সহ বেশ কয়েকটি সফল হিন্দি ছবি উপহার দিয়েছেন তিনি। হলিউডের ছবিতেও কাজ করেছেন মিষ্টি হাসির এই অভিনেত্রী।

বর্তমানে দীপিকার হাতে আছে শাহরুখ খানের সঙ্গে ‌‘পাঠান’, হৃত্বিক রোশেনের সঙ্গে ‘ফাইটার’ ও ‘বাহুবলী’খ্যাত তারকা প্রভাসের সঙ্গে ‘প্রজেক্ট কে’ ছবির কাজ। 

খুঁজুন