সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক কানাডায় সিরিজ ছুরি হামলা

কানাডায় সিরিজ ছুরি হামলা

কানাডায় ছুরি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। হামলাকারী দু'জনকে চিহ্নিত করেছে পুলিশ।

রোববার স্থানীয় সময় সকাল আটটা ২০ মিনিটে হামলা হয়। দেশটির মধ্যাঞ্চলীয় সাসকাচুয়ানের দু’টি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। হামলাকারীদের খুঁজছে পুলিশ। তাদের একজন ৩১ বছর বয়সী ড্যামিয়েন স্যান্ডারসন। অপরজন ৩০ বছর বয়সী মাইলস স্যান্ডারসন। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে জেমস স্মিথ ক্রি নেশনে। এদিকে হামলাকে ভয়ানক এবং হৃদয়বিদারক বলেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

খুঁজুন