মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বরিশালে ‘সেবা পেতে দেরি’ হওয়ায় চিকিৎসককে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার • সুরতে কোরআন ও হকিকতে কোরআন • বায়ার্নের অনুশীলন মাঠে ফিরেছেন ভেসোঁ কম্পানি • সরকারি চাকরিতে নিয়োগের অগ্রগতি নেই কেন: সংসদে হাসনাতের প্রশ্ন • স্বামীকে রাজনীতিতে বারণ করলেও ছেলেকে কেন বাধা দেননি সোনিয়া গান্ধী? • চট্টগ্রামে তেলের গুদামে আগুন • শাকিলের ৯৩ রানের পর আব্বাস-সাকিবের ছোবলে চাপে শ্রীলঙ্কা • আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ‘ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়’, সংসদে মন্ত্রীর বিবৃতি চাইলেন নাহিদ • চোখের দিকে তাকানো এড়িয়ে চলেন মোদী: স্মৃতিকথায় সোনিয়া গান্ধী • বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে প্রক্টরের কাছে দিল ছাত্রদল
রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নিরপরাধ’ লোকজনের ‘অন্য সভা’ করতে সমস্যা দেখছেন না তথ্য উপদেষ্টা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নিরপরাধ’ লোকজনের ‘অন্য সভা’ করতে সমস্যা দেখছেন না তথ্য উপদেষ্টা

রাজনীতি ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকলেও দলটির যেসব নেতার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ নেই বা যারা জামিনে আছেন, তারা অন্য কোনো সভা করতে পারলে তাতে কোনো সমস্যা দেখছেন না প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সম্প্রতি সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় ফেনীর সোনাগাজী আসনের একজন সাবেক সংসদ সদস্যের সভা আয়োজন সংক্রান্ত প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, ওই সভাটি আওয়ামী লীগের দলীয় ব্যানারে বা কর্মসূচির অংশ হিসেবে হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা আরও স্পষ্ট করেন যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ না হওয়া পর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর আওতায় দলটির সব ধরনের সভা ও মিছিল নিষিদ্ধ রয়েছে। তবে দলটির সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি যদি সরাসরি মামলার আসামি না হয়ে থাকেন এবং কারাগারে বা জামিনে থেকে ভিন্ন কোনো সাধারণ সমাবেশ করেন, তবে তার ওপর সামগ্রিক নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। তবে প্যান্ডেল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে কোনো সভা করা হলে তা অবশ্যই আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।

এদিকে শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন এবং বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার মতো সহিংস ঘটনার বিষয়েও সংবাদ সম্মেলনে আলোচনা হয়। এসব ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এটি দেশের বিশাল পরিসরের কারণে হঠাৎ ঘটা কিছু বিচ্ছিন্ন ঘটনা এবং নিরাপত্তা বাহিনী অনেক চক্রান্তই সফলভাবে প্রতিহত করে যা প্রকাশ্যে আসে না। তবে বাসে আগুন দেওয়ার মতো ঘটনায় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেননি এবং স্বীকার করেছেন যে জনগণের নিরাপত্তা বিধানে সরকারের আরও তৎপর হওয়া প্রয়োজন।

তথ্য উপদেষ্টা দাবি করেন, দেশের সার্বিক পরিস্থিতি অন্যান্য অনেক দেশের ক্ষমতার পালাবদলের তুলনায় যথেষ্ট ভালো রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কোনো আতঙ্ক সৃষ্টি হয়নি। তিনি উল্লেখ করেন, নিষিদ্ধ দলের প্রচুর আর্থিক তহবিল থাকায় তারা মাঝেমধ্যে এ ধরনের নাশকতার চেষ্টা চালাচ্ছে, তবে অনেক স্থানে অপরাধীরা হাতেনাতে ধরাও পড়ছে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার মাধ্যমে এসব প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খুঁজুন