সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক কাশ্মিরে সেনাশিবিরে হামলা, তিন সেনাসহ মৃত ৫

কাশ্মিরে সেনাশিবিরে হামলা, তিন সেনাসহ মৃত ৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সেনাশিবিরে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সেনাসহ নিহত হয়েছে পাঁচজন। মৃতদের মধ্যে দুই জঙ্গিও আছে বলে জানা গেছে।

ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, ভারতের স্বাধীনতা দিবসের দিনকয়েক আগে জম্মু ও কাশ্মিরে বড়সড় হামলা সন্ত্রাসবাদীদের। বৃহস্পতিবার (১১ আগস্ট) স্থানীয় সময় ভোররাতে রাজৌরির সেনাশিবির আক্রমণ করে সন্ত্রাসীরা।

জানা যায়, দুইজন সন্ত্রাসী সেনা শিবিরে ঢুকে যায় এবং নির্বিচারে গুলি চালাতে থাকে। সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়।

পুলিশের এডিজিপি মুকেশ সিং বলেছেন, সন্ত্রাসীরা সেনাশিবিরের তার পেরিয়ে ঢোকার চেষ্টা করেছিল। নিরাপত্তা রক্ষীরা তাদের দেখতে পায়। গুলি বিনিময় হয়।

জম্মুর রাজৌরি ও অন্য অঞ্চল আগে শান্ত ছিল। সন্ত্রাসী হামলা বেশি হয়নি। কিন্তু গত ছয় মাসে এই অঞ্চলে একের পর এক সন্ত্রাসী হামলা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত সন্ত্রাসীরা এই আক্রমণ চালিয়েছে। সম্প্রতি জম্মুতে পুলিশ লস্করের একটি ঘাঁটি ধ্বংস করেছে এবং তালিব হুসেন নামে এক সাবেক বিজেপি নেতাকে ধরেছে। বিজেপি-র সঙ্গে তার এখন কোনো সম্পর্ক নেই।

পুলিশের দাবি, এই অঞ্চলে একের পর এক সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে এই সন্ত্রাসবাদী যুক্ত। তার কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।


খুঁজুন